top
logo

 


সংবাদদাতা আবশ্যক

মৌলভীবাজার জেলা থেকে প্রকাশিত সর্বপ্রথম অনলাইন সংবাদপত্র বিডি নিউজ একাত্তর ডটনেট এ  সিলেট, হবিগঞ্জ, ও সুনামগঞ্জ জেলায় একজন করে জেলা প্রতিনিধি,এবং সবকটি জেলার উপজেলা সমুহে একজন করে উপজেলা প্রতিনিধি  নিয়োগ দেয়া হবে।মৌলভীবাজারে একজন ষ্টাপ রিপোর্টার সহ সবকটি উপজেলায় উপজেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। সাংবাদিকতা পেশায় অভিজ্ঞরা যোগাযোগ করুন। hakimrajpress@gmail.com মোবাইলঃ০১৭৬৭৪৫৩৭৪৪/০১৯৩০৫৯৯৭৯৮


প্রথম পাতা
ইয়াবার চালান ছেড়ে দিতে বিদেশ থেকে র‌্যাবের কাছে ফোন PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Saturday, 19 May 2012 17:04

ঢাকা ডেস্কঃ বন্দরনগরী চট্টগ্রামের আসাদগঞ্জে আটক ২ লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটের চালানটি ছেড়ে দিতে ‘বিদেশ থেকে’ ফোন পেয়েছে র‌্যাব। র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান সারোয়ার সাংবাদিকদের  জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প প্রধান ক্যাপ্টেন রশীদের মোবাইলে ‘অপরিচিত’ একটি নম্বর থেকে ফোন আসে।

Read more...
 
সাংবাদিকদের মাঝে বিভাজন গণমাধ্যমের স্বাধীনতার অন্যতম অন্তরায় PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Saturday, 19 May 2012 16:52

ঢাকা ডেস্কঃ সাংবাদিকদের মাঝে বিভাজন গণমাধ্যমের স্বাধীনতার অন্যতম অন্তরায়। রাজনৈতিক দলের প্রতি সাংবাদিকদের আনুগত্যও এ অধিকারকে অনেকাংশে খর্ব করে। এজন্য নিজেদের অধিকার আদায়ে গণমাধ্যম কর্মীদের মাঝে ঐক্য পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০১২ উপলক্ষে শনিবার রাজধানীর কারওয়ান বাজারে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (যাত্রী) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন।

Read more...
 
ককটেল নিক্ষেপে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Saturday, 19 May 2012 15:06

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ককটেল নিক্ষেপে নিহত বাংলাদেশি সাইদুর রহমানের (৪৫) লাশ আজ শনিবার সন্ধ্যায় ফেরত দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ খবর জানিয়েছে।

Read more...
 
এবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নারী নিশাত PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Saturday, 19 May 2012 14:49

ঢাকা ডেস্কঃ প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ এভারেস্টের চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। বর্তমানে নিশাত ঢাকা ওয়াসায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। এছাড়া একই সময়ে প্রথম বাংলাদেশি হিসাবে এম এ মুহিত দ্বিতীয়বার এভারেস্ট জয়ের গৌরব অর্জন করেছেন। এর আগে তিনি তিব্বতের দিক থেকেও এভারেস্ট চূড়া জয় করেন।

Read more...
 
আজ বিকেলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Saturday, 19 May 2012 07:25

ঢাকা ডেস্কঃ আজ শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, গুপ্তহত্যা বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও ইলিয়াস আলীকে জীবিত ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Read more...
 
জাতিসংঘের সাথে বাংলাদেশীদের ব্যবসার সুযোগ PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Saturday, 19 May 2012 07:23

ঢাকা ডেস্কঃ বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সু খবর যে জাতিসংঘের সঙ্গে তাদের ব্যবসার সুযোগ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে গত ১৭ মে নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে একটি কর্মশালার আয়োজন করা হয়।
ডুয়িং বিজনেস উইথ ইউএন’ শীর্ষক ওই কর্মশালায় জাতিসংঘের সঙ্গে কিভাবে ব্যবসার সুযোগ গ্রহণ করতে হবে তা তুলে ধরা হয়।

Read more...
 
নওগাঁর মান্দায় অরোভিট ড্রিংকস পান করে মা ও ছেলের মৃত্যু, স্বামী ও অপর ছেলে অসুস্থ্য PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Saturday, 19 May 2012 07:21

নওগাঁ প্রতিনিধিঃ শুক্রবার দুপুরে নওগাঁর মান্দায় অরোভিট ড্রিংকস পান করে এক মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং একই পরিবারের আরো দুইজন মারাত্মক অসুস্থ্য হয়েছে। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের আব্দুস সামাদ প্রচন্ড রোদে পিপাসাগ্রস্ত হয়ে গ্রামের মসজিদ সংলগ্ন মানিকের দোকান থেকে পাঁচ প্যাকেট অরোভিট অরেঞ্জ ড্রিংকস পাউডার কিনে বাড়ীতে নিয়ে যান। সেগুলো পানিতে গুলো পান করার পর সামাদ নিজে (৪৬), তার স্ত্রী ফেরদৌসী বিবি (৪০), ছেলে মাসুদ (১৩) ও মিলন (১১) মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে।

Read more...
 
খাগড়াছড়িতে জনসংহতি সমিতির নেতাকে গুলি করে হত্যা PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Saturday, 19 May 2012 07:15

খাগড়াছড়ি সংবাদদাতাঃ আজ শনিবার খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জুর্গাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতা খুন হয়েছেন। নিহত অনিল চাকমা গুর্কি (৪৫) লক্ষ্মীছড়ি উপজেলার আহবায়ক ছিলেন।

Read more...
 
চট্টগ্রামে নয় কোটি টাকার ইয়াবাসহ ৩ জন আটক PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Friday, 18 May 2012 17:11

চট্রগ্রাম সংবাদদাতাঃ  চট্টগ্রামে নয় কোটি টাকার বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার ভোর রাতে নগরীর খাতুনগঞ্জ থেকে তাদের আটক করা হয়।র‌্যাবের দাবি, এখন পর্যন্ত উদ্ধার করা ইয়াবার সবচেয়ে বড় চালান এটি।

Read more...
 
রাজধানীর মিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২ PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Friday, 18 May 2012 17:07

ঢাকা ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিরুলিয়া বেড়িবাঁধের উপর বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন আলম খান (৫০) ও মো. কাউসার (৩৮)। শুক্রবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Read more...
 
আওয়ামী লীগ রাজনীতিতে হেরে গিয়ে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে: মওদুদ PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Friday, 18 May 2012 12:19

ঢাকা ডেস্কঃ আওয়ামী লীগ রাজনীতিতে হেরে গিয়ে সন্ত্রাস এবং পুলিশের আশ্রয় নিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন‎ করতে চায় বলে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সমমনা গণতান্ত্রিক সামাজিক সংগঠনসমূহ’ আয়োজিত এক মানববন্ধনে মওদুদ বলেন, গণতন্ত্র মানে সমঝোতা, গণতন্ত্র মানে আলোচনা।

Read more...
 
গভীররাতে ইলিয়াসের বাসায় ডিবি পুলিশের অভিযান PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Friday, 18 May 2012 12:17

ঢাকা ডেস্কঃ নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বাসায় রাত ১টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালাতে আসে। বাসার দাড়োয়ান গেট না খোলায় তারা প্রবেশ করতে পারেনি। বিষয়টি ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা নিশ্চিত করে জানিয়েছেন।তাহসিনা রুশদীর বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। হঠাৎ রাত ১টার দিকে কে বা কারা আমার বাড়ির গেটে আঘাত করতে থাকে। তখন দারোয়ান জিজ্ঞেস করে আপনারা কারা? প্রতিউত্তরে তারা বলে, ‘আমরা ডিবি পুলিশ। বাড়িতে তল্লাশি করতে এসেছি।’

Read more...
 
মাওয়া-কাওরাকান্দি নৌরুটে স্পিডবোট ডুবে নিহত ১ নিখোঁজ ৪ PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Friday, 18 May 2012 12:11

ঢাকা ডেস্কঃ কালবৈশাখী ঝড়ে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে মুখোমুখি সংর্ঘষে দুটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে চার যাত্রী নিখোঁজ রয়েছে ও ২০ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর তিনটা ৪৫ মিনিটে শহিদুল ইসলাম পলাশ নামের বাইয়িং হাউজের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে স্বজনরা।

Read more...
 
রোববারের গণঅনশনে খালেদা জিয়া নেতৃত্ব দেবেন PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Friday, 18 May 2012 12:09

ঢাকা ডেস্কঃ নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আগামী রোববার ১৮ দলীয় জোট ঘোষিত গণঅনশনে নেতৃত্ব দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। দিনব্যাপী হরতালের পর রাতে বিএনপি চেয়ারপারনের গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

Read more...
 
জোট নেতাদের ২৯ জনকে কাশিমপুর কারাগারে প্রেরন PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Friday, 18 May 2012 12:05

ঢাকা ডেস্কঃ হরতালে গাড়ি পোড়ানোর মামলায় কারাবন্দি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের ২৯ জ্যেষ্ঠ নেতাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর কারাগারের হাইটেক সিকিউরিটি সেলে তাদের রাখা হযেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সুত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১টার পর দুই ধাপে তাদের কাশিমপুরে পাঠানো হয়।

Read more...
 
স্বর্ণের দাম আবারো কমল PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Friday, 18 May 2012 12:02

ঢাকা ডেস্কঃ আবারো দেশের বাজারে স্বর্ণের দাম কমল। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি(বাজুস)।ফলে ভরিপ্রতি বিভিন্ন ধরনের স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৭৮ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।

Read more...
 
সহ্য করছি বলে মনে করবেন না এটা আমাদের দুর্বলতাঃ শেখ হাসিনা PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Thursday, 17 May 2012 15:05

ঢাকা ডেস্কঃ বিরোধী দলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা ধ্বংসাত্মক পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসুন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বিরোধী দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সহ্য করছি বলে মনে করবেন না এটা আমাদের দুর্বলতা।

Read more...
 
রাঘব বোয়াল দেশের পুঁজিবাজারকে ধ্বংস করেছেঃ এফবিসিসিআই সভাপতি PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Thursday, 17 May 2012 14:56

ঢাকা ডেস্কঃ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেছেন, কিছু সংখ্যক রাঘব বোয়াল দেশের পুঁজিবাজারকে ধ্বংস করেছে। তারা সাধারণ মানুষের সর্বস্ব লুট করেছে। শেয়ারের দাম বাড়ানোর জন্য এরা তাদের লোকসানি কোম্পানিকে লাভজনক দেখিয়েছে।

Read more...
 
আজ প্রশাসনে ৪ সচিবের দফতর বদল PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Thursday, 17 May 2012 14:53

ঢাকা ডেস্কঃ প্রশাসনে সচিব পদমর্যাদার ৪ অতিরিক্ত সচিবকে নিয়োগ করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ আদেশ জারি করা হয়েছে।

Read more...
 
ময়মনসিংহে পুলিশ-বিএনপি সংর্ঘষের ঘটনায় ১৮দলের ৩শত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Thursday, 17 May 2012 11:50

ঢাকা ডেস্কঃ  ময়মনসিংহে পুলিশ-বিএনপির সংর্ঘষের ঘটনায় বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদলের ২০ জনের নামউল্লেখ করে পুলিশ ১৮দলের অজ্ঞাত ৩শত নেতা কর্মী ও সমর্থকের নামে কেতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এই মামলায় যুবদল ও ছাত্রদলের ৫জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অপরদিকে আজকের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পিকেটাররা শহরের বিভিন্ন স্থানে চোর গুপ্তা হামলা চালিয়ে ট্রাক,টেম্পু ও অটোরিক্সাসহ ৩০টি যানবাহনে অগ্নি সংযোগ ও ভাংচুর করেছে।

Read more...
 
খায়রুল কবির খোকন আটক,মিনু রক্ষা পেলেন PDF Print E-mail
Written by বিডি নিউজ একাত্তর ডট নেট   
Thursday, 17 May 2012 06:46

ঢাকা ডেস্কঃ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের টানা-হেঁচড়া ও লাঠিপেটায় আহত হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবারের দিনব্যাপী হরতালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের গেটে এ আটক ও টানা-হেঁচড়ার ঘটনা ঘটে। মিনুকেও নিয়ে যাওয়ার জন্য টানা-হেঁচড়া শুরু করা করে তারা। কিন্তু রাস্তায় শুয়ে পড়ে নিজেকে রক্ষা করেন রাজশাহীর সাবেক মেয়র।

Read more...
 
More Articles...
« StartPrev12345678910NextEnd »

Page 1 of 42

বিডি নিউজ একাত্তর টেলিভিশন

জনপ্রিয় খবর

Who's Online

We have 9 guests and 1 member online

bottom

Website design, developed and SEO by Zaman IT.

যোগাযোগের ঠিকানা:সম্পাদক আব্দুল হাকিম রাজ, মডার্ন ম্যানশন, ৫৩ মতিঝিল বা /এ  ঢাকা-1000 মোবাইল=01930599798 /01767453744, uk mob:+447624195250 Email:rajbdnewsraj@yahoo.com/hakimrajpress@gmail.com